কুমিল্লা মডার্ন হসপিটালে ৩৫% পর্যন্ত ছাড় পাবেন কুবির শিক্ষক-শিক্ষার্থীরা

কুমিল্লা মডার্ন হসপিটালে ৩৫% পর্যন্ত ছাড় পাবেন কুবির শিক্ষক-শিক্ষার্থীরা

কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে কুমিল্লা মডার্ন হসপিটালের সাথে এক দ্বিপাক্ষিক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পক্ষে ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান এবং কুমিল্লা মডার্ন হসপিটালের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুজিবুর রহমান স্ব-স্ব প্রতিষ্ঠানের হয়ে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাসুদা কামাল, প্রক্টর প্রফেসর ড. মোঃ আবদুল হাকিম, রেজিস্ট্রার প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন এবং ডেপুটি চীফ মেডিকেল অফিসার ডাঃ মাহমুদুল হাসান খানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

এই চুক্তির আওতায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবার এবং শিক্ষার্থীরা মডার্ন হসপিটালে বিভিন্ন টেস্ট ও সেবায় আকর্ষণীয় ছাড় পাবেন। প্যাথলজি টেস্টে ৩৫ শতাংশ এবং ইসিজি ও আল্ট্রাসনোগ্রামে ৩০ শতাংশ ছাড় দেওয়া হবে। এছাড়া এক্স-রে, এন্ডোসকপি, জরুরি চিকিৎসা ও ভর্তি রোগীদের ক্ষেত্রে (কনসালটেন্সি ফি ব্যতীত) ২৫ শতাংশ ছাড় কার্যকর থাকবে। এফএনএসি ও বায়োপসির ক্ষেত্রে ২০ শতাংশ এবং ডেন্টাল ইউনিট ও আরটি-পিসিআর টেস্টে ১৫ শতাংশ ছাড়ের সুবিধা ভোগ করতে পারবেন বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টরা।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, এই সমঝোতার ফলে বিশ্ববিদ্যালয়ের বিশাল এই পরিবারটি আধুনিক ও উন্নত চিকিৎসা সেবা আরও সুলভে গ্রহণ করার সুযোগ পাবে, যা দীর্ঘমেয়াদে সবার স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য করুন